প্রকাশিত: Wed, Dec 7, 2022 4:46 PM
আপডেট: Thu, Mar 12, 2026 11:10 AM

কমলাপুর ও বিমানবন্দর স্টেশনে চেকপোস্ট, সদরঘাট ও আশপাশে চলছে পুলিশের তল্লাশি

জেরিন আহমেদ: রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। ট্রেনে আসা যাত্রীদের তল্লাশি করা হচ্ছে। পুলিশ বলছে, আদালত থেকে জঙ্গি পালিয়ে যাওয়ার ঘটনা এবং বিজয় দিবসের নিরাপত্তা নিশ্চিতের জন্যই এই তল্লাশি কার্যক্রম শুরু হয়েছে। 

বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল হাসান জানান, দুই দিন ধরে অভিযান চলছে। 

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদাউস আহম্মেদ বিশ্বাস জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই তল্লাশি চলছে। 

বুধবার দুপুরে সদরঘাট নৌ পুলিশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান খান বলেন, সদরঘাট টার্মিনালের পাশাপাশি বাবুবাজার ব্রিজ ও পোস্তগোলা ব্রিজের নদীবন্দর সদরঘাট নৌ পুলিশের অধীনে। এসব স্থানে আমাদের চলমান তল্লাশি ও ঝটিকা অভিযান রুটিন মাফিক হয়ে থাকে। সেটা চলমান আছে। এছাড়া অপরাধের সুনির্দিষ্ট কোন অভিযোগ পেলে যে কোনো লঞ্চ সদরঘাট টার্মিনালে নোঙর করার সঙ্গে সঙ্গেই আমরা অভিযান চালাই। সম্পাদনা: সালেহ্ বিপ্লব